
◼️মাহাবুর রহমান, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সভায় সভাপতিত্ব করেন ইউএনও রেকসোনা খাতুন এবং সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান।
আলোচনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন, মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস।
উপস্থিত ছিলেন ছাত্র-জনতার আন্দোলনে শহীদ তৌহিদুর রহমানের পিতা আব্দুল জব্বার, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান, এনসিপির সমন্বয়ক সম্রাট হোসেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, সরকারি কলেজ ও স্কুলের শিক্ষক, পেশাজীবী সংগঠনের নেতা, সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র রক্ষার গুরুত্বপূর্ণ মাইলফলক, যার চেতনা সকল স্তরে ছড়িয়ে দিতে হবে।
প্রতিবেদকের নাম 















