
◼️মাহাবুর রহমান–কেশবপুর(যশোর)
যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আব্দুস ছাত্তার (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একই গ্রামের মৃত জালাল সর্দারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০ জুলাই সন্ধ্যায় আব্দুস ছাত্তার প্রতিবেশী এক গৃহবধূর বাড়িতে প্রবেশ করে শয়নকক্ষে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পরপরই কেশবপুর থানার উপপরিদর্শক লিটন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছাত্তারকে গ্রেফতার করেন।
পরদিন ২১ জুলাই সকালে ধর্ষিতার স্বামী বাদী হয়ে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর-১২।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আব্দুস ছাত্তারকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ধর্ষণের শিকার গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিবেদকের নাম 















