Dhaka ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা স্বাভাবিক রয়েছে,গুজবে বিশ্বাস করবেন না:বিটিআরসি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ১৯২ সময় দেখুন
print news

খাইরুল ইসলাম–ঢাকা◼️

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত হয়েছে—এমন গুজব পুরোপুরি ভিত্তিহীন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের কোনো অঞ্চলে মোবাইল বা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্ন করার কোনো সিদ্ধান্ত কিংবা নির্দেশনা বিটিআরসি থেকে দেওয়া হয়নি।

মন্ত্রণালয় জানায়, সরকারের সুস্পষ্ট নীতিগত অবস্থান হলো—যেকোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউনের পথে না যাওয়া। জনগণের তথ্যপ্রবাহ, ডিজিটাল অর্থনীতি এবং শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় মোবাইল ও ব্রডব্যান্ড সেবায় নিরবচ্ছিন্নতা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়, ইন্টারনেট সংযোগ বন্ধের গুজব যারা ছড়াচ্ছে, তারা একটি অশুভ রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টায় লিপ্ত। বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে জনমনে অস্থিরতা সৃষ্টি করাই তাদের লক্ষ্য।

সরকার সকলকে আহ্বান জানিয়েছে, কোনো তথ্য যাচাই ছাড়া শেয়ার না করার জন্য। একই সঙ্গে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় নির্ভরযোগ্য সূত্র ব্যতীত তথ্য গ্রহণ ও প্রচারে বিরত থাকার অনুরোধ জানিয়েছে, যাতে জনজীবনে কোনো প্রকার বিঘ্ন না ঘটে এবং সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ থাকে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা স্বাভাবিক রয়েছে,গুজবে বিশ্বাস করবেন না:বিটিআরসি

আপডেটের সময়: ০৯:৫৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫