Dhaka ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

চ্যাটজিপিটিতে কীভাবে লিখলে উত্তর হবে এক্সপার্ট লেভেলের?

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৩০৬ সময় দেখুন
print news

◼️তথ্য ও প্রযুক্তি ডেস্ক

তথ্য ও প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আজ আমাদের জীবন ও কাজকে সহজ করে দিচ্ছে। এর মধ্যে অন্যতম আলোচিত ও কার্যকর একটি প্রযুক্তি হলো চ্যাটজিপিটি। এটি শুধু প্রশ্নের উত্তর দেওয়ার একটি সফটওয়্যার নয়—যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে এটি হয়ে উঠতে পারে একজন দক্ষ সহকারী, গবেষক কিংবা চিন্তাশীল লেখক। তবে এক্সপার্ট লেভেলের উত্তর পেতে হলে কিছু কৌশল জানা জরুরি।

প্রথমেই বুঝতে হবে, চ্যাটজিপিটি মানুষের মতো চিন্তা করতে পারে না, তবে মানুষের মতো উত্তর দিতে পারে। এর জন্য প্রয়োজন স্পষ্ট, সংক্ষিপ্ত এবং লক্ষ্যভিত্তিক প্রশ্ন। আপনি যদি লিখেন—“ভালো একটা লেখার আইডিয়া দাও”—তাহলে সাধারণ উত্তর আসবে। কিন্তু যদি লেখেন—“একজন কলেজ পড়ুয়া শিক্ষার্থীর জন্য সোশ্যাল মিডিয়া আসক্তির উপর একটি তথ্যভিত্তিক প্রবন্ধ দাও”—তাহলে উত্তর হবে অনেক সমৃদ্ধ, গঠনমূলক এবং প্রাসঙ্গিক।

এক্সপার্ট লেভেলের রিপ্লাইয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রসঙ্গ নির্ধারণ। আপনি যেটা জানতে চান, সেটা যত স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারবেন, চ্যাটজিপিটির কাছ থেকে তত ভাল উত্তর পাবেন। ধরুন আপনি ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন। আপনি যদি লেখেন—“ভিডিও এডিটিং শিখতে চাই”—তাহলে চ্যাটজিপিটি সাধারণ পরামর্শ দেবে। কিন্তু আপনি যদি বলেন—“অ্যান্ড্রয়েড ফোনে ইউকাট অ্যাপ দিয়ে কিভাবে ইউটিউবের জন্য প্রফেশনাল ভিডিও এডিট করা যায়, সেই প্রসেস বুঝিয়ে দাও”—তাহলে উত্তর হবে ধাপে ধাপে, প্রফেশনাল মানের।

অনেকে ভাবেন, বেশি লম্বা প্রশ্ন করলে হয়তো চ্যাটজিপিটি বিভ্রান্ত হয়ে যাবে। কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা সত্য। একটি পরিষ্কার, কাঠামোবদ্ধ প্রশ্নে আপনি পেয়ে যাবেন বিশ্লেষণমূলক, ডিপ লেভেলের উত্তর। বিশেষ করে যারা সাংবাদিকতা, গবেষণা কিংবা ইউটিউব কনটেন্ট বানান, তাদের জন্য এটি হতে পারে একটি শক্তিশালী হাতিয়ার।

আরেকটি কৌশল হলো—পর্যবেক্ষণমূলক অনুসন্ধান। চ্যাটজিপিটির উত্তরের পরে আপনি যদি বলেন—“আরো বিস্তারিত দাও”, “এটার বিপরীত মতামত কী?”, কিংবা “এই বিষয়ে বাস্তব উদাহরণ দাও”—তাহলে আপনি ধাপে ধাপে একটি এক্সপার্ট লেভেলের বিশ্লেষণ পাবেন, যেটা আপনি নিজেই ব্যবহার করে রিপোর্ট, প্রবন্ধ বা ভিডিও স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন।

সবশেষে বলা যায়, চ্যাটজিপিটি একটি যন্ত্র, কিন্তু ব্যবহার আপনার। আপনি যদি সাংবাদিকের মতো চিন্তা করে, গবেষকের মতো প্রশ্ন করেন, তাহলে এর থেকে মিলবে এক্সপার্টের মতো উত্তর—ঠিক যেটা আপনার প্রয়োজন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

চ্যাটজিপিটিতে কীভাবে লিখলে উত্তর হবে এক্সপার্ট লেভেলের?

আপডেটের সময়: ১১:৩৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫