Dhaka ০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের মোটরসাইকেলে আগুন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৫০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ১৯১ সময় দেখুন
print news

◼মাসুদ রানা–বগুড়া

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার কানুপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিক নূর আলমের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন লাগিয়ে দিয়েছে প্রতিপক্ষ।

ভুক্তভোগী সাংবাদিক নূর আলম বগুড়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন “একুশের বাণী” পত্রিকায়। তিনি জানান, পৈত্রিক সূত্রে পাওয়া ২৫ শতক ধানী জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের মজিবর রহমানের ছেলে শাহিনুর আলম রুবেলের সঙ্গে বিরোধ চলে আসছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় জমিতে ধান রোপণের প্রস্তুতি নিতে গেলে প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে বাড়ির পাশেই রাখা সাংবাদিক নূর আলমের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে সম্পূর্ণভাবে পুড়ে যায় যানটি।

নূর আলম বলেন, “জমিটির বৈধ কাগজপত্র ও দলিলপত্র আমাদের নামে রয়েছে। প্রতিপক্ষরা জমিটি জোরপূর্বক দখলে নিতে চায়। এরই ধারাবাহিকতায় তারা পরিকল্পিতভাবে আমার মোটরসাইকেলে আগুন দেয়।

ঘটনার বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সাংবাদিক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের মোটরসাইকেলে আগুন

আপডেটের সময়: ০৪:৫০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫