
এহিয়া আহমদ রাফি–মৌলভীবাজার◼️
মৌলভীবাজারে জাতীয় গণমাধ্যম কমিশনের জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় শহরের মামার বাড়ি রেস্টুরেন্ট পার্টি হল রুমে অনুষ্ঠিত হয় এ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা ও কমিটি গঠন অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি ড. এডভোকেট, প্রফেসর আবু তাহের। সভা পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক নির্বাচিত মোঃ আব্দুস সালাম। অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার বিশিষ্ট সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট জেলা সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু এবং গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াস বিন রিয়াসদ।
ঘোষিত কমিটিতে মোট ৪৫ সদস্য স্থান পেয়েছেন। পাশাপাশি ৭ জন উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে এডভোকেট নুরুল ইসলাম শেফুল, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মনাকিব চৌধুরী, প্রচার ও মিডিয়া সম্পাদক সৈয়দ শাহীন মিয়া, দপ্তর সম্পাদক রাজন হোসেন তৌফিকুলসহ বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ জানান, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তারা সম্মিলিতভাবে কাজ করবেন। এছাড়াও সাংবাদিকদের পেশাগত স্বার্থ, প্রশিক্ষণ ও নৈতিক মান উন্নয়নের লক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করেন নবনির্বাচিত নেতারা।
প্রতিবেদকের নাম 















