
◼️মাহাবুর রহমান– কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান। গত শনিবার সকালে প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। তিনি নিজে শপথ পাঠ করেন এবং উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা এবং জাতীয় নাগরিক পার্টির কেশবপুর উপজেলার প্রধান সমন্বয়ক সম্রাট হোসেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ওয়াজেদ খান ডবলু, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল এবং নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনর রশীদ বুলবুলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শপথ গ্রহণ অনুষ্ঠানটি ছিল একটি সমাজ সচেতনতামূলক উদ্যোগ, যার লক্ষ্য নারীদের সক্রিয় অংশগ্রহণে একটি উন্নত ও সচেতন সমাজ গড়ে তোলা।
প্রতিবেদকের নাম 















