Dhaka ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

জুলাই হত্যার’ বিচার চেয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী গণস্বাক্ষর অভিযান

print news

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা–জাককানইবি◼️

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির সূচনা হয়েছে। সোমবার (৭ জুলাই) নতুন প্রশাসনিক ভবনের নিচতলায় এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সরকার আহতদের চিকিৎসায় সহযোগিতা করে যাচ্ছে, সেই সহযোগিতা অব্যাহত রাখতে হবে। একতার যে শক্তিতে আমরা পরিবর্তনের পথে এগিয়েছি, সেটিকে ধরে রেখে বৈষম্যহীন একটি দেশ গড়ে তুলতে হবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী আন্দোলনে আহত হয়েছেন, তাঁদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, ভর্তি ফিতে ছাড় দেওয়া হয়েছে এবং কোটার ব্যবস্থাও রাখা হয়েছে।

গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা, অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ এবং গণস্বাক্ষর কমিটির সদস্য-সচিব মো. অলি উল্লাহ।

গণস্বাক্ষর কর্মসূচি চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন গণস্বাক্ষর কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

জুলাই হত্যার’ বিচার চেয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী গণস্বাক্ষর অভিযান

আপডেটের সময়: ০৫:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫