Dhaka ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ: সবুজ মৌলভীবাজার গড়ার যাত্রা শুরু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ১৮৩ সময় দেখুন
print news

এহিয়া আহমদ রাফি–কমলগঞ্জ(মৌলভীবাজার)◼️

সবুজে ঘেরা মৌলভীবাজারকে আরও সবুজময় ও বাসযোগ্য করে গড়ে তুলতে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার অন্তর্ভুক্ত ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, “সবুজ পরিবেশ টিকিয়ে রাখতে হলে শুধু গাছ লাগালেই হবে না, গাছের যত্ন নিতে হবে। শিক্ষার্থীদের মধ্যে এ চেতনা ছড়িয়ে দিতে চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওসি (তদন্ত) শামীম আকঞ্জি, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এম ওয়াহিদ রুলু, ও আইডিয়াল কেজি অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ মো. মাসুক মিয়া।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে পুরো উপজেলায় প্রায় ১২ হাজার গাছের চারা বিতরণ করা হবে।

চারা বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোকশেদ উল্ল্যাহ, সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।

পরিবেশ রক্ষায় সচেতনতা ও গাছের উপকারিতা তুলে ধরতে এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলছেন স্থানীয়রা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ: সবুজ মৌলভীবাজার গড়ার যাত্রা শুরু

আপডেটের সময়: ০৪:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫