
আরিফুর রহমান তীব্র–লক্ষ্মীপুর সদর◼️
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ধারাবাহিক অপপ্রচার, মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে লক্ষ্মীপুর সদর উপজেলার ১০ নম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়নে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, “জনাব তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
বিক্ষোভকারীরা আরও বলেন, মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি একটি গোপন সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশব্যাপী মব সৃষ্টির অপচেষ্টা এবং আইনশৃঙ্খলার অবনতির পেছনে যে ষড়যন্ত্র চলছে, তা বন্ধ না করলে গণবিস্ফোরণ ঘটবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
এসময় চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
প্রতিবেদকের নাম 















