
মোঃ মাসুদ রানা–স্টাফ রিপোর্টার◼️
দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে উচ্ছেদ করা কাঁচা বাজার পুনরায় স্থাপনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের নিকটে স্বারকলিপি প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে কাঁচা বাজার বসিয়ে ব্যবসায়ীরা তাদের জীবিকা নির্বাহ করছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে উক্ত কাঁচা বাজারসহ অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করা হলে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ হওয়ার ফলে পারিবারিক জীবনে কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন।
পৌর কাঁচাবাজার সমিতির সভাপতি সিরাজুল ইসলাম স্বাক্ষরিত স্বারকলিপিতে ব্যবসায়ীরা কাঁচা বাজার পুনরায় স্থাপনের মাধ্যমে তাদের জীবন-জীবিকা সচল করার জন্য তাড়াতাড়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। এ সময় কাঁচা বাজার সমিতির সাধারণ সম্পাদক সোহেল, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, আব্দুল বাছেদ প্রাং, সহ-সাধারণ সম্পাদক রাজু মিস্ত্রি সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
বাজার পুনঃস্থাপন না হলে ব্যবসায়ীদের সমস্যা বৃদ্ধি পাবে এবং তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হবেন বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের দাবি যথাযথ সমাধানের মাধ্যমে কাঁচা বাজার পুনরায় চালু করার ব্যবস্থা গ্রহণ করা হোক।
প্রতিবেদকের নাম 















