
লিটন সরকার–রৌমারী( কুড়িগ্রাম)◼️
কুড়িগ্রামের রৌমারীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চর শৌলমারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে প্রতিটি পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হয়। সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, চর শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল, ইউপি হিসাব রক্ষক হাকিমুল ইসলাম, ইউপি সদস্য সাইফুল ইসলাম, মমিনুল ইসলাম ও তুহিন প্রমুখ।
সহায়তা পাওয়া ঘুঘুমারির হালিমা বেগম বলেন, “আমার বাড়ি নদীতে ভেঙে গেছে, খাওয়ার কিছু ছিল না। ২০ কেজি চাল পেয়ে আমি অনেক খুশি।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদকের নাম 















