Dhaka ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

দেশীয় মাছের উৎপাদন বাড়াতে বিএনপির পরিবেশবান্ধব উদ্যোগ

print news

আল আমিন-নরসিংদী◼️

নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার(৫ জুলাই) দোপাত্তর খালে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে এই পরিবেশবান্ধব কর্মসূচি সম্পন্ন হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এ পোনা অবমুক্ত করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি শেষে সবার অংশগ্রহণে সুশৃঙ্খলভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়।

স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এমন আয়োজন প্রশংসনীয়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

দেশীয় মাছের উৎপাদন বাড়াতে বিএনপির পরিবেশবান্ধব উদ্যোগ

আপডেটের সময়: ১০:১৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫