Dhaka ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ২০৬ সময় দেখুন
print news

◼️খাইরুল ইসলাম–ডেস্ক রিপোর্ট

‎দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ কামরুজ্জামান লিটন (৪৮) নামের এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি হেয়াতপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

‎জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে দাউদপুর থেকে মোটরসাইকেলযোগে নবাবগঞ্জে যাওয়ার পথে নবাবগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে। কাঠবোঝাই একটি পাওয়ার টিলারকে ওভারটেক করার সময়, পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কায় কামরুজ্জামান লিটন সড়কে ছিটকে পড়ে যান এবং ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হন।

‎দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎নিহত কামরুজ্জামান লিটন নবাবগঞ্জ উপজেলার হেয়াতপুর গ্রামের বাসিন্দা এবং মোঃ গোলাম মর্তুজা (ফটিক)-এর ছেলে।

‎নবাবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে শোকের পরিবেশ বিরাজ করছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু

আপডেটের সময়: ০৯:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫