Dhaka ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নরসিংদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

print news

◼️আল আমিন–নরসিংদী

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় শীতলক্ষা নদী ও কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার(২ আগষ্ট)ডাঙ্গা বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে ভূক্তভোগী কামরুজ্জামান ও তোফাজ্জল হোসেনের নেতৃত্বে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডাঙ্গা বাজার এলাকায় স্থাপিত কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরি শীতলক্ষা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এর ফলে নদীর পাড় ভেঙে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষকরা চরম বিপাকে পড়েছেন।

অভিযোগ রয়েছে, নদী থেকে উত্তোলিত বালু দিয়ে স্থানীয় সাধারণ মানুষের জমি জোরপূর্বক ভরাট করে দখল করে নিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিবাদ করলে তাদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা ও মামলা দায়ের করা হয়।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ফসলি জমি ভরাট করা আইনত দণ্ডনীয় হলেও প্রশাসনের নীরব ভূমিকার সুযোগে প্রতিষ্ঠানটি দিনের পর দিন এ অপকর্ম চালিয়ে যাচ্ছে।

তারা দ্রুত সময়ের মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও জমি দখলের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী অনেকেই চোখে জল নিয়ে বলেন, পৈতৃক সম্পত্তি হারিয়ে পরিবার নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তারা।

এ বিষয়ে কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরির কোনো প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নরসিংদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেটের সময়: ০২:১৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫