Dhaka ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নরসিংদীতে মসজিদের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ১৯০ সময় দেখুন
print news

◼️মোস্তফা মিয়া–নরসিংদী সদর

নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ কামালপুরে ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত মদিনা জামে মসজিদের জমি দখল, মসজিদ নির্মাণের অর্থ আত্মসাৎ ও মাদ্রাসাকে ব্যক্তিগত বাসস্থান হিসেবে ব্যবহারের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী ও জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। তারা সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দক্ষিণ কামালপুর এলাকার মদিনা জামে মসজিদ ও সিরাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসাটি স্থানীয় জনগণের দান ও সহযোগিতায় গড়ে ওঠে। কিন্তু গত কয়েক বছর ধরে একটি প্রভাবশালী পক্ষ মসজিদের জমি দখল করে ব্যক্তিগত নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। অভিযোগে আরও বলা হয়, জনসাধারণের দেওয়া দান ও মসজিদ নির্মাণের অর্থ আত্মসাৎ করে সেই অর্থে নিজস্ব স্বার্থে ব্যবহার উপযোগী অবকাঠামো নির্মাণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত ব্যক্তি একই পরিবারের একাধিক নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সামাজিক অস্থিরতা তৈরি করছেন। ধর্মীয় প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ করে ব্যক্তি স্বার্থে এর ব্যবহার করা হচ্ছে, যা ইসলামি মূল্যবোধ এবং সমাজ-নীতির পরিপন্থী।

ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। ভবিষ্যতে বড় ধরনের সামাজিক সংঘাতের আশঙ্কাও করছেন সচেতন মহল।

জমিয়তে উলামায়ে ইসলাম নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে বলা হয়েছে, মসজিদের জমি ও ধর্মীয় প্রতিষ্ঠান যেন কোনোভাবেই দখল বা অপব্যবহার না হয়, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসঙ্গে যারা ধর্মীয় প্রতিষ্ঠানের আড়ালে সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এলাকাবাসী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানা প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন, যাতে করে ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নরসিংদীতে মসজিদের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেটের সময়: ০৯:১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫