Dhaka ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নরসিংদীর নুরালাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক অব্যাহত, দায়িত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

print news

◼️আল আমিন–নরসিংদী

নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ব্যক্তিগত অসুস্থতা ও পরিষদে অনিয়মিত উপস্থিতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

চেয়ারম্যানের অনুপস্থিতিতে নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন ঘটায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব অর্পণ করা হয়েছে সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) মো. মনিরুল ইসলামের ওপর। তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

সোমবার(২৮ জুলাই) নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৩, ১০১ ও ১০২ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ক্ষমতাবলে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত আদেশে বলা হয়, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম সচল ও গতিশীল রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, চেয়ারম্যান আরিফ হোসেন দীর্ঘদিন ধরে পরিষদের কার্যক্রমে অনুপস্থিত ছিলেন। এতে ইউনিয়নের সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণের পর প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।

এ পরিবর্তনের মাধ্যমে নুরালাপুর ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নরসিংদীর নুরালাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক অব্যাহত, দায়িত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

আপডেটের সময়: ০৩:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫