
◼️সাব্বির আহমদ–কুষ্টিয়া
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের জুংগলী গ্রামে কালীনদীর পানিতে ডুবে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ২২ জুলাই মঙ্গলবার দুপুরে।
নিহতরা হলেন– জুংগলী গ্রামের জাহিদ (৪০) ও তার ছেলে জিহাদ (১২)। স্থানীয়দের বরাতে জানা যায়, পাটের উপর কুচুরি পানা দিতে কালীনদীতে নামেন জাহিদ ও তার ছেলে। কাজ করার একপর্যায়ে হঠাৎ জিহাদ পানিতে পড়ে ডুবে যেতে থাকে। ছেলেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেন বাবা জাহিদ। কিন্তু শেষ পর্যন্ত আর উদ্ধার করতে পারেননি, উল্টো তিনিও পানিতে ডুবে যান।
পরবর্তীতে নদীর পানিতে তাদের লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
গ্রামবাসীরা জানান, জুংগলী গ্রামের তালতলা ঘাটটি অতীতে বেশ কয়েকবার প্রাণঘাতী হয়েছে। ইতিপূর্বে এই ঘাটেই গরু-মহিষসহ একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তবুও এলাকাটিতে কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল অবহেলিত নদীঘাটগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তা।
প্রতিবেদকের নাম 















