
◼️মোহাম্মদ আইয়ুব– চকরিয়া (কক্সবাজার)
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের মুছা পাড়া এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রবাসী স্বামীর ঘর ছেড়ে ভাতিজার সঙ্গে পালিয়েছেন এক গৃহবধূ।গত রোববার ভোররাতে শিশুকন্যাকে সঙ্গে নিয়ে তিনি ওই যুবকের সঙ্গে পলায়ন করেন।
জানা যায়, জান্নাতুল মাওয়া এলি (২৪) নামের ওই নারী প্রবাসে থাকা রবিউল হাসান বাদলের স্ত্রী। তাদের সংসারে রয়েছে একটি কন্যাসন্তান। এলির গ্রামের বাড়ি পাশ্ববর্তী কোনাখালী ইউনিয়নের পশ্চিম বাংলাবাজার এলাকায়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, এলি দীর্ঘদিন ধরে একই এলাকার আত্মীয় হারুনুর রশীদের ছেলে আরিফুল ইসলাম (২৭)-এর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। স্থানীয়রা একাধিকবার তাদের আপত্তিকর অবস্থায় ধরার পর বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হলেও সম্পর্কের অবসান ঘটেনি। সর্বশেষ ঘটনার দিন ভোর চারটার দিকে শিশুকন্যাসহ নিখোঁজ হন তারা।
এ বিষয়ে প্রতিবেশী মোহাম্মদ আজিজ জানান, “বিষয়টি নিয়ে এলাকাবাসী বহুবার সতর্ক করেছিল। এমন অনৈতিক সম্পর্ক সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমরা চেয়েছিলাম পরিবারটি টিকে থাকুক, কিন্তু সেই চেষ্টায় পানি ঢেলে দিল এই ঘটনা।
স্থানীয়দের মতে, প্রবাসে থাকা স্বামীদের স্ত্রীর প্রতি উদাসীনতা, পারিবারিক সময়ের অভাব ও সম্পর্কের দূরত্বই এমন ঘটনার পেছনে বড় কারণ।
ঘটনাটি স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সামাজিক মূল্যবোধ ও পারিবারিক ভাঙনের এমন ঘটনা নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল।
প্রবাসীদের উদ্দেশে বার্তাও দিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, প্রবাসে কষ্ট করে রোজগার করলেও স্ত্রী-সংসারের খোঁজখবর রাখা জরুরি। শুধু টাকা পাঠালেই দায়িত্ব শেষ হয়ে যায় না, সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন আন্তরিক যোগাযোগ ও মানসিক সহানুভূতি।
চকরিয়ায় ঘটে যাওয়া এ ঘটনা শুধু একটি পরিবারের নয়, এটি সমাজে পারিবারিক বন্ধন ও বিশ্বাসহীনতার এক তীব্র বার্তা।
প্রতিবেদকের নাম 















