Dhaka ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ফেন্সিডিল নয়, এবার ফেয়ারডিল! র‍্যাবের জালে ১৯৮ বোতলসহ দুই কারবারি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:১৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ১৯২ সময় দেখুন
print news

মোঃ জসিম–দিনাজপুর জেলা◼️

দিনাজপুরের বিরল উপজেলায় র‍্যাব-১৩, সিপিসি-১-এর অভিযানে ফেন্সিডিল সদৃশ নতুন মাদকদ্রব্য ‘ফেয়ারডিল’সহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের বড় হিন্দুপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ধর্মপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৮) ও মৃত মহিনী চন্দ্র বর্মণের ছেলে ফাগু চন্দ্র বর্মণ (৪২)-কে আটক করেন।

তাদের নিকট থেকে উদ্ধার করা হয় ফেন্সিডিল সদৃশ ১৯৮ বোতল ফেয়ারডিল। মাদকের পাশাপাশি গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ডও জব্দ করা হয়।

র‍্যাব জানিয়েছে, মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে গোপনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নতুন ধরনের মাদক এলাকায় ছড়িয়ে পড়ায় যুবসমাজ মারাত্মক ঝুঁকিতে পড়ছিল। র‍্যাবের এ পদক্ষেপ এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতে সাহস যোগাবে বলে জানান তারা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ফেন্সিডিল নয়, এবার ফেয়ারডিল! র‍্যাবের জালে ১৯৮ বোতলসহ দুই কারবারি

আপডেটের সময়: ১২:১৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫