Dhaka ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়ায় দুর্ধর্ষ ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ২০৪ সময় দেখুন
print news

◼️হারুন অর রশিদ–বগুড়া জেলা

বগুড়া সদর থানা পুলিশ দুর্ধর্ষ ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার(১৯ আগষ্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন— চাঁদপুর সদর থানার কল্যানপুর ইউনিয়নের দাসাদী গ্রামের মৃত সিরাজ তালুকদারের ছেলে মো. সোহেল তালুকদার (৪৫), যিনি বর্তমানে সাভারের বড়ইতলা জাহাঙ্গীরনগর কলোনীতে বসবাস করছিলেন। অপরজন হলেন বাগেরহাট জেলার মোল্লারহাট থানার উদয়পুর ইউনিয়নের গাড়ফা গ্রামের আমিনুল ইসলামের ছেলে মেহেদী হাসান (৩৬)।

ওসি জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গত ২৯ জুলাই ভোরে শহরের সিলকীবান্ধাস্থ আজাদ কার্গো পরিবহন সার্ভিস অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ৭-৮ জন মুখোশধারী ডাকাত অফিসে প্রবেশ করে তিন নাইটগার্ডকে বেঁধে ফেলে। পরে তারা অফিসের ক্যাশ ড্রয়ার ভেঙে প্রায় ১৮ লাখ টাকা ও একটি ১২ হাজার টাকার হাতঘড়ি লুট করে নিয়ে যায়।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্তকরণ ও গ্রেফতারে অগ্রগতি হবে। স্থানীয়রা ডাকাতি ঘটনায় আতঙ্কিত হলেও পুলিশের এ অভিযান তাদের স্বস্তি দিয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়ায় দুর্ধর্ষ ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার

আপডেটের সময়: ১০:৩২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫