Dhaka ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বহিষ্কার সত্বেও চাঁদাবাজ নেতাদের ফিরিয়ে আনলো ছাত্রদল

print news

◼️মাহবুব আলম–কাফরুল

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলে চাঁদাবাজী অভিযুক্ত নেতাদের পুনর্বহাল নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। চাঁদাবাজীতে সংশ্লিষ্টতার অভিযোগে বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, কর্মী হাসিবুল হাসান এবং সাবেক সদস্য ফারুক হোসেনকে আবারও কমিটিতে ফিরিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

গত বছরের ১৭ অক্টোবর রাতে ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে আহসান হাবীব ও হাসিবুল ইসলামের পৃথক কল রেকর্ড ফাঁস হয়। রেকর্ডে দেখা যায়, ছাত্রদল নেতারা ছাত্রলীগের কর্মীদের ভয় দেখিয়ে চাঁদা দাবি করেছিলেন। ফোনকল ফাঁসের মাত্র পাঁচ দিন পর তিনজনকে কেন্দ্রীয় কমিটি বহিষ্কার করে।

তবে সম্প্রতি কেন্দ্রীয় কমিটি সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, বহিষ্কার ছিল মাত্র লোকদেখানো এবং পুনর্বহাল প্রমাণ করে, চাঁদাবাজীর বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ নেই।

ছাত্রদলের এই সিদ্ধান্তে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি দলের অভ্যন্তরীণ সংকট এবং নীতি-আচরণের স্বচ্ছতার অভাব প্রকাশ করছে। শিক্ষার্থীরা এখনও আশঙ্কা প্রকাশ করছেন, চাঁদাবাজীর ঘটনা যদি অনির্দিষ্টভাবে পুনরাবৃত্তি হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাব্যবস্থা বিপন্ন হতে পারে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বহিষ্কার সত্বেও চাঁদাবাজ নেতাদের ফিরিয়ে আনলো ছাত্রদল

আপডেটের সময়: ০১:৪১:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫