
◼️রাজু আহম্মেদ–খুলনা
বিশ্বখ্যাত রসায়নবিদ, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক স্যার আচার্য প্রফুল্লচন্দ্র (পি.সি.) রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন শাহা, খুলনা প্রত্নতত্ত্ব বিভাগের উপ-সহকারী পরিচালক মুহিদুল ইসলাম, রাড়ুলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল হাসেম মোড়ল, মো. খোরশেদুজ্জামান, পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ, যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, তুষার কান্তি মণ্ডল, বিএনপি নেতা আবুল হোসেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ইউপি সদস্য স.ম ছহিলউদ্দীন, মো. ইলিয়াস মোড়লসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় আগামী ২ আগস্ট খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে পি.সি. রায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ এবং তা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন ও দায়িত্ব বণ্টন করা হয়। এছাড়াও কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্টদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনাও প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, আচার্য পি.সি. রায় শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার বিস্তার ও সমাজ উন্নয়নের অগ্রদূত। তাঁর কর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাই এই মহান ব্যক্তিত্বের জন্মদিনকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা সকলের নৈতিক দায়িত্ব।
প্রতিবেদকের নাম 















