Dhaka ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মা-ছেলের ঘরেই মাদকের গোপন আস্তানা! সেনাবাহিনীর অভিযানে আটক

print news

মোহাম্মদ সান–মেহেরপুর জেলা◼️

মেহেরপুর শহরের ওয়াদাপাড়া এলাকা থেকে ১৩০ গ্রাম হেরোইনসহ মা-ছেলেকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মিয়া পাড়ার বাসিন্দা নুরুন্নবীর স্ত্রী শিখা খাতুন (৪৫) এবং তার ছেলে জাহিদ হাসান (২৫)। অভিযানে তাদের নিজ বাড়ি থেকে ১৩০ গ্রাম হেরোইন ছাড়াও নগদ ৬২ হাজার ৮৩০ টাকা এবং মাদক বিক্রির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, দীর্ঘদিন ধরেই ওই বাড়ি থেকে মাদক কেনাবেচা হচ্ছে এমন তথ্য তারা গোপনে যাচাই করছিলেন। অভিযান চালিয়ে মা ও ছেলেকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হেরোইন বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে এলাকাবাসী বলছে, ওয়াদাপাড়ায় মাদকের দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলেছে। তারা প্রশাসনের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়মিত হওয়া দরকার।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, মাদকের শিকড় যত গভীরেই থাকুক, তা উৎখাত না করলে সমাজ অন্ধকারে তলিয়ে যাবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মা-ছেলের ঘরেই মাদকের গোপন আস্তানা! সেনাবাহিনীর অভিযানে আটক

আপডেটের সময়: ০৩:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫