Dhaka ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৩০০ ফিটে চেকপোস্ট বসিয়ে হাইয়েজসহ দুই ডাকাত গ্রেফতার রামপুরা বনশ্রীতে অভিযান: ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেল গ্রেফতার নরসিংদীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৩ যানবাহনকে জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্র মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ নরসিংদীতে ঘরে আটকে পড়া দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস সুনামগঞ্জে পূর্ব শত্রুতার জেরে রুস্তুম আলী হত্যা মামলা: ১ নম্বর পলাতক আসামি র‍্যাবের জালে বাড়ির আঙিনায় চাষ করা ১২ ফুট লম্বা গাঁজা গাছসহ বগুড়ার গাবতলীতে এক ব্যক্তি গ্রেফতার জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে না পারলে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়: রফিকুল ইসলাম খান খুলনায় বিদেশি পিস্তলসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা, ৬ মাসের কারাদণ্ড

বাড়ির আঙিনায় চাষ করা ১২ ফুট লম্বা গাঁজা গাছসহ বগুড়ার গাবতলীতে এক ব্যক্তি গ্রেফতার

59 / 100 SEO Score
print news

বগুড়ার গাবতলী উপজেলায় নিজ বাড়ির আঙিনায় অবৈধভাবে চাষ করা প্রায় ১২ ফুট উচ্চতার একটি গাঁজা গাছসহ মো. সিরাজুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আকন্দপাড়া (নয়াপাড়া) এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার উপপরিচালক মো. জিললুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে সিরাজুল ইসলামের বাড়ির উত্তর পাশের আঙিনা থেকে গাছটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম ওই এলাকারই স্থায়ী বাসিন্দা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে গাবতলী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসি সূত্র জানায়, এই মাদকের চাষের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। সম্পৃক্ততার প্রমাণ পেলে অন্যদেরও আইনের আওতায় আনা হবে এবং মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

৩০০ ফিটে চেকপোস্ট বসিয়ে হাইয়েজসহ দুই ডাকাত গ্রেফতার

বাড়ির আঙিনায় চাষ করা ১২ ফুট লম্বা গাঁজা গাছসহ বগুড়ার গাবতলীতে এক ব্যক্তি গ্রেফতার

আপডেটের সময়: ০৫:০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬