Dhaka ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ১৭৮ সময় দেখুন
print news

◼️এহিয়া আহমদ–কমলগঞ্জ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমান (৮২) আর নেই। বার্ধক্যজনিত কারণে তিনি সোমবার (২১ জুলাই) রাত সোয়া ৮টায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবার, সহকর্মী ও সমগ্র কমলগঞ্জে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টায় শমশেরনগরের শিংরাউলী ইলেভেন স্টার মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ও কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবিরের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করে। জানাজার পর বিকেল আড়াইটায় শিংরাউলী কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় ধলই সীমান্তে শহীদ সিপাহী হামিদুর রহমানের সঙ্গে সম্মুখযুদ্ধে অংশ নিয়েছিলেন সাজ্জাদুর রহমান। তার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াক্ষেত্রে অবদান কমলগঞ্জবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা বলেন, তিনি ছিলেন একজন আদর্শ দেশপ্রেমিক, সংগ্রামী ও মানবিক নেতা—যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএনপি ও জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ। শোকবার্তা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবেদ রাজা, কুলাউড়ার সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, কমলগঞ্জ উপজেলা আহ্বায়ক অলি আহমদ খান, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন আহমদ মধু, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

কমলগঞ্জবাসী আজ হারালো এক অকুতোভয় মুক্তিযোদ্ধা, সৎ রাজনীতিক এবং মানবিক গুণে ভাস্বর এক মহান মানুষকে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমান

আপডেটের সময়: ০৯:০০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫