Dhaka ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

রাস্তায় একচেটিয়া মালিকানা দাবি, দফায় দফায় সংঘর্ষ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ১৮০ সময় দেখুন
print news

মোঃ রাজু আহম্মেদ–খুলনা◼️

খুলনার পাইকগাছায় পারিবারিক যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি হাতাহাতিতে গড়ালে এক বৃদ্ধা নারী আহত হন। শুক্রবার (৪ জুলাই) বিকেলে উপজেলার রাড়ুলী ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত হাদু বিবিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ মে দক্ষিণপাড়ার বাসিন্দা মোঃ সামাদ সরদার ও তার প্রতিবেশী মোঃ জালাল সরদারের মধ্যে যৌথভাবে ব্যবহৃত একটি পুকুরের পানি ছেঁচাকে কেন্দ্র করে মনোমালিন্যের সৃষ্টি হয়। ঘটনার জেরে জালাল সরদার পারিবারিক যাতায়াতের রাস্তাটি বাঁশের ঘেরা-বেড়া দিয়ে আটকে দেন। অথচ রাস্তার মালিকানা উভয় পরিবারই দাবি করে আসছিলেন।

রাস্তাটি উন্মুক্ত করতে না পেরে সামাদ সরদার থানায় লিখিত অভিযোগ করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মসজিদে বসে মীমাংসার চেষ্টা হয়। থানা পুলিশ ও ভূমি অফিসের আমিন ঘটনাস্থলে গিয়ে পাঁচবার জমি মাপজোখ করেন। মাপে রাস্তার অধিকাংশ অংশ সামাদ সরদারের নামে পড়লেও জালাল সরদার ঘেরা-বেড়া সরাতে অস্বীকৃতি জানান।

৪ জুলাই আসরের নামাজের পর স্থানীয়দের সামনে সামাদ সরদার ঘেরা-বেড়া সরাতে গেলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে জালাল সরদারের মা আহত হন। এ ঘটনায় শনিবার গভীর রাতে জালালের ঘরে আগুন লাগার অভিযোগ উঠে, যদিও অনেকে একে সাজানো নাটক বলে দাবি করেন।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি নাজির আহমেদ বলেন, কয়েকবার বসাবসি করেও সমাধান সম্ভব হয়নি।

ইউনিয়ন জামায়াতের আমীর ও স্থানীয় মসজিদের ইমাম হাফেজ তৌহিদুজ্জামান জানান, জালাল সরদার একতরফাভাবে ঘেরা-বেড়া দিয়ে যাতায়াত বিঘ্নিত করছেন।

এদিকে মাপজোখকারী আমিন মোঃ আবুল হোসেন জানান, রাস্তার অংশ সম্পূর্ণভাবে সামাদ সরদারের দখলে রয়েছে।

এ বিষয়ে পাইকগাছা থানার ওসি (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা বলছেন, একটি পারিবারিক রাস্তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলা এই বিরোধে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

রাস্তায় একচেটিয়া মালিকানা দাবি, দফায় দফায় সংঘর্ষ

আপডেটের সময়: ১১:১৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫