Dhaka ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

রৌমারীতে একই পরিবারের তিনজন খুন: আসামিদের বিচার দাবিতে মানববন্ধন

print news

◼️লিটন সরকার–রৌমারি(কুড়িগ্রাম)

রৌমারীতে একই পরিবারের তিনজনকে হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে রৌমারী-ঢাকা মহাসড়কে ঘন্টাব্যাপি এই কর্মসূচিতে অংশ নেন নিহতদের স্বজন, স্থানীয় জনতা ও সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় বক্তব্য দেন নিহত বুলু মিয়ার স্ত্রী আসকেতারা বেওয়া, কন্যা শাপলা বেগম, ফুলবাবুর স্ত্রী ফুলোরানী বেওয়া, নুরুল আমিনের স্ত্রী আনজু আরা বেওয়া, স্থানীয় ওয়াজেদ আলী, ইকতার হোসেন, আনোয়ার হোসেনসহ অনেকে।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই রৌমারী উপজেলার ভন্দুরচর গ্রামে পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় শাহজামালের দুই ভাই ফুলবাবু ও বুলু মিয়া এবং ভাতিজা নুরুল আমিনকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দিন দুপুরে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

ঘটনার সূত্রপাত হয় ১৯ জুলাই রাজু আহমেদের গরু প্রতিবেশী শাহজামালের ধানের চারা খাওয়ার ঘটনা থেকে। এরপর ধারাবাহিক বিরোধে একাধিক হামলার পর culminates হয়ে ওই ভয়াবহ হত্যাযজ্ঞ ঘটে। নিহতদের স্বজনরা অভিযোগ করেন, থানায় অভিযোগ দেয়ার পরও পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি গুরুত্ব দেয়নি এবং মীমাংসা করে নিতে বলেছিল।

ঘটনার পর শাহজামাল বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান। তিনি বলেন, “উস্কানিদাতা সহ এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে এবং র‍্যাব গোয়েন্দা শাখার সহায়তা নেওয়া হচ্ছে।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, খুনিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি না দিলে আন্দোলন আরও তীব্র করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

রৌমারীতে একই পরিবারের তিনজন খুন: আসামিদের বিচার দাবিতে মানববন্ধন

আপডেটের সময়: ০৯:১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫