Dhaka ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সবজির জমিতে যুদ্ধকালীন অস্ত্র!মুক্তিযুদ্ধের চিহ্ন নাকি চক্রান্ত?

print news

এহিয়া আহমদ রাফি–মৌলভীবাজার কমলগঞ্জ থেকে◼️

মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে সবজি চাষ করতে গিয়ে একটি গ্রেনেডের সন্ধান মিলেছে। সোমবার সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের একটি বাড়ির পরিত্যক্ত জায়গায় এই বিস্ফোরকটির দেখা মেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির এক নারী শিমের বিচি রোপণের জন্য মাটি খুঁড়ছিলেন। সে সময় মাটির নিচ থেকে ছোট আকৃতির একটি গ্রেনেড উঠে আসে। পাশে থাকা আবু বক্কর তাৎক্ষণিকভাবে গ্রেনেডের ছবি তুলে স্থানীয়দের অবহিত করেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কমলগঞ্জ থানা-পুলিশের একটি টিম। তারা এলাকা ঘিরে রাখে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে। পরে খবর দেওয়া হয় সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে। তারা এসে গ্রেনেডটি সফলভাবে নিষ্ক্রিয় করে।

স্থানীয়দের ধারণা, এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের গ্রেনেড হতে পারে। এলাকায় দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়নি এমন একটি পরিত্যক্ত জায়গায় গ্রেনেডটির অবস্থান পাওয়া যাওয়ায় অনেকে বলছেন, মুক্তিযুদ্ধের সময় এটি হয়তো ফেলা পড়েছিল। পাশাপাশি শমশেরনগর বিমানবন্দর থাকায় সেই সময় পাকিস্তানি বাহিনীর আক্রমণের অংশ হিসেবেও এটি পড়ে থাকতে পারে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এলাকা ঘিরে ফেলি। বোম্ব ডিসপোজাল টিম এসে এটি নিষ্ক্রিয় করে। এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

পুরনো বিস্ফোরক দ্রব্য থাকতে পারে—এমন এলাকায় কোনো ধরনের খনন কাজ বা চাষাবাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সবজির জমিতে যুদ্ধকালীন অস্ত্র!মুক্তিযুদ্ধের চিহ্ন নাকি চক্রান্ত?

আপডেটের সময়: ০৮:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫