Dhaka ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সরকারি জায়গায় দোকান;মুরগির দোকানে মোটা অঙ্কের জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ১৯৩ সময় দেখুন
print news

◼️মাসুদ রানা–স্টাফ রিপোর্টার

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় সরকারি জায়গা দখল করে মুরগি বিক্রির দায়ে এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথী এ অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, পূর্বে উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা ও উচ্ছেদ অভিযান সত্ত্বেও বাবলু প্রামাণিক পুনরায় সরকারি সড়কের জায়গা দখল করে মুরগির দোকান চালু করেন। এতে জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছিল।

অভিযানে বাবলু প্রামাণিকের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া থানা পুলিশ, সহকারী কমিশনার (ভূমি) অফিসের অফিস সহকারী মাহমুদুল হাসান এবং সংশ্লিষ্ট ফোর্সের সদস্যরা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনদুর্ভোগ রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সরকারি জায়গায় দোকান;মুরগির দোকানে মোটা অঙ্কের জরিমানা

আপডেটের সময়: ০৯:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫