Dhaka ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

স্বামী বাজারে, ঘরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

print news

◼️মাসুদ রানা–স্টাফ রিপোর্টার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নে মিম আক্তার (২৩) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি প্রবাসী সোহেল রানার স্ত্রী। গত ৮ আগস্ট শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে মিম আক্তারের সঙ্গে সোহেল রানার বিয়ে হয়। গত ৩১ জুলাই সোহেল রানা ছুটিতে দেশে ফেরেন। ঘটনার দিন সকালে মিম তার স্বামীকে বাজার থেকে সংসারের প্রয়োজনীয় সামগ্রী আনতে বলেন। সোহেল রানা বাজারে গেলে পরিবারের অন্য সদস্যদের অগোচরে মিম নিজের শয়নকক্ষের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

বাজার থেকে ফিরে এসে স্বামী সোহেল রানা ঘরে প্রবেশ করে দেখেন, মিম ফ্যানের সঙ্গে ঝুলছে। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

স্বামী বাজারে, ঘরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আপডেটের সময়: ০৭:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫