Dhaka ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ পালিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ২০০ সময় দেখুন
print news

◼️মাহাবুর রহমান, কেশবপুর (যশোর)

যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সভায় সভাপতিত্ব করেন ইউএনও রেকসোনা খাতুন এবং সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান।

আলোচনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন, মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস।

উপস্থিত ছিলেন ছাত্র-জনতার আন্দোলনে শহীদ তৌহিদুর রহমানের পিতা আব্দুল জব্বার, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান, এনসিপির সমন্বয়ক সম্রাট হোসেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, সরকারি কলেজ ও স্কুলের শিক্ষক, পেশাজীবী সংগঠনের নেতা, সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র রক্ষার গুরুত্বপূর্ণ মাইলফলক, যার চেতনা সকল স্তরে ছড়িয়ে দিতে হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ পালিত

আপডেটের সময়: ০৮:৫৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫