Dhaka ০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ তেজগাঁও পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে ৬৫ জন গ্রেফতার ৫০ পিস ইয়াবাসহ নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি সদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় সুনামগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় মাদকসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ব্রাহ্মণবাড়িয়ায় জেলার শ্রেষ্ঠ ওসি বিজয়নগরের আহসান উল্লাহ, শ্রেষ্ঠ এসআই মাহবুবুল অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে ঐক্যবদ্ধ কাজের আহ্বান, পুলিশ-জনগণের মতবিনিময় রাজধানীর মুগদা থানায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২২

আসর নামাজের আগে যে দোয়া করলে ফেরেশতা ‘আমিন’ বলে

print news

ইসলামিক ডেস্ক–◼️

ইসলামে কিছু সময় এমন আছে, যেগুলোতে দোয়া কবুলের আশ্বাস রয়েছে। তন্মধ্যে এক বিশেষ সময় হলো আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়। হাদীসে এই সময়কে বলা হয়েছে সাআতুল ইজাবা, অর্থাৎ কবুলের মুহূর্ত। রাসুলুল্লাহ (সা.) বলেন

“জুমার দিনে এমন একটি সময় আছে, যখন কোনো মুসলিম বান্দা সালাতরত অবস্থায় দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করেন।” (সহীহ মুসলিম)

কিন্তু আলেমরা বলেন, শুধু জুমার দিনই নয়, প্রতিদিনের আসর ও মাগরিবের মাঝখানের সময়টিও বিশেষ রহমতের সময়। বহু হাদীস ও সাহাবীদের আমল থেকে জানা যায়, এই সময়টিতে দোয়া করলে ফেরেশতারা স্বয়ং আমিন বলেন এবং দোয়া আসমানে উঠিয়ে দেন।

এই সময়টি যখন সূর্য ঢলে পড়ে, দিনের আলো ম্লান হতে থাকে,তখন একজন মুমিনের হৃদয়ে জমে থাকা আবেগ ও ব্যথা আল্লাহর দরবারে আরো নিঃস্বার্থভাবে পৌঁছায়। অনেক সময় আমাদের জীবনের অনেক কঠিন মোড়, অনেক অপূর্ণ চাওয়া—এই সময়ের একটি চোখের জলের বদৌলতেই বদলে যায়।

একজন মানুষ যখন এই সময় হাত তুলে বলে—“হে আল্লাহ, আমার মা-বাবাকে ক্ষমা করো”, “আমার পড়াশোনা বা রিজিক সহজ করে দাও”, “আমার কষ্ট দূর করে দাও”—তখন তা শুধু উচ্চারিত শব্দ নয়, বরং আত্মার ভাষা হয়ে উঠে। আর সেই দোয়ার পেছনে দাড়িয়ে যান ফেরেশতারা, বলেন আমিন।

আজকের এই ব্যস্ত, বিষণ্ন সময়ের মধ্যেও যদি আমরা একটু থেমে গিয়ে আসরের পর দোয়া করি, তাহলে তা হতে পারে আমাদের জীবনের মোড় ঘোরানো এক মোক্ষম প্রার্থনা। মুঠোফোন ফেলে, টিভি বন্ধ করে, একটু নির্জনে—শুধু দোয়া।

কারণ রাসুল (সা.) বলেছেন, “যখন তোমরা দোয়া করো, বিশ্বাস করো, তা কবুল হবে।”

আর এই বিশ্বাসের শ্রেষ্ঠ সময়গুলোর একটি—বিকাল বেলার রহমতের এই জানালা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার

আসর নামাজের আগে যে দোয়া করলে ফেরেশতা ‘আমিন’ বলে

আপডেটের সময়: ০৪:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫