Dhaka ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার উদ্বোধনপ্রথম দিনেই সফল সিজার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • ৪৬৮ সময় দেখুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
বহুল প্রত্যাশিত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় হাসপাতালে অপারেশন ত্রিয়েটারে এক প্রসূতির সফল সিজারের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথম দিনেই সফল সিজার সম্পন্ন হয়েছে দোয়ারাবাজার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। সিজারে এক পুত্র সন্তান জন্ম দিয়েছেন রুমা আক্তার (২৭) নামের এক হাওড় পাড়ের গৃহবধূ। তিনি উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।
এ দিকে সফল সিজার সম্পন্ন হওয়ার পর উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কেকে কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার দীর্ঘ প্রায় ৪০ বছর
পর থেকেই হাসপাতালে অপারেশন থিয়েটার চালু হওয়ায় আশার সঞ্চার হয়েছে হাওর অধ্যুশিত দোয়ারাবাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে। এরপূর্বে এখানকার মানুষ জেলা সদর কিংবা বিভাগীয় শহর সিলেটে গিয়ে সিজার করাতে হতো। এতে আর্থিক ক্ষতিসহ মানসিকভাবে চরম ভোগান্তি পোহাতে হতো এখানকার বাসিন্দাদের। এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন (সিজারিয়ান) থিয়েটার চালু হওয়ায় দীর্ঘ ভোগান্তি ও অনিশ্চিত দৌড়ঝাঁপ কমে গেল এই উপজেলার প্রসূতি মায়েদের।

শনিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহীন খান এর সার্বিক তত্ত্বাবধানে সফল অপারেশন করেছেন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনসালটেন্ট (গাইনী) ডাঃ ফাতেমাতুজ জোহরা, এনেস্থেসিয়া কনসালটেন্ট ডাঃ মাহফুজা রহমান চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ হোসেন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনসালটেন্ট (এনেস্থেশিয়া) ডাঃ সৈয়দ খুররম আহমদ,দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: হাসান মাহমুদ প্রমুখ।

উপজেলার টেংরাটিলা গ্রামের আব্দুর রহিম বলেন, আমার স্ত্রীর সিজার নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফলভাবে সিজার করাতে পেরে আমি অত্যান্ত খুশি। নিজ উপজেলার হাসপাতালে এই সুবিধা গ্রহণ করে আর্থিক ও মানসিক দুইভাবেই আমি লাভবান হয়েছি।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডা.আবু সালেহীন খান বলেন, ‘ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক মহোদয়ের আন্তরিক প্রচেষ্টা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক মান উন্নয়নে উনার সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনার ফলেই দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই মেজর অপারেশন (সিজারিয়ান) করা সম্ভব হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার উদ্বোধনপ্রথম দিনেই সফল সিজার

আপডেটের সময়: ০৮:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩