Dhaka ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য অনলাইন পদ্ধতি বাতিল:সরাসরি উপস্থিতিতে পাওয়া যাবে সাংবাদিক কার্ড নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল:প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ চট্টগ্রাম ১০ আসন: আমবাগান এলাকায় বিএনপি ও জামায়াত মধ্যে সংঘর্ষ ভোটার প্রভাবিতের অভিযোগে নতুন বিতর্ক: বিকাশ–নগদ নম্বর দিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে চট্টগ্রামে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ‎৯ মাস ক্লাসে না এসেও সরকারি বেতন তুলেছেন মাদ্রাসা শিক্ষক জামালগঞ্জে প্রকাশ্যে কৃষিজমির টপসয়েল লুট: আইন প্রয়োগে নীরব প্রশাসন জলঢাকায় জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান:ফুলের মালা ও ধানের শীষের চাদরে বরণ

প্রথম ফ্লাইটে সৌদি আরব গেলেন ৪১০ জন হজযাত্রী

এস,কে কৃষ্ণা ঢাকা বিভাগীয় ব্যুরো চীফঃ এ বছরের প্রথম হজ ফ্লাইট আজ বৃহস্পতিবার ভোর ৪টা ২০ মিনিটে ৪১০ জন হজযাত্রী নিয়ে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা দিয়েছে। সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন হজযাত্রীরা।

এরপর ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৪১৫ হজযাত্রী জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান পরে উড়োজাহাজে উঠে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এর আগে বুধবার রাত ১১টায় হজযাত্রীদের ইমিগ্রেশন শুরু হয়। শেষ হয় রাত তিনটায়। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান বাসসকে বলেন, ভোর থেকে এখন পর্যন্ত জেদ্দার উদ্দেশ্যে দুটি ফ্লাইট ছেড়ে গেছে। আজ সারাদিন মোট সাতটি ফ্লাইট সৌদি আরব যাবে।

বেলা ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে যাবে। বেলা একটায় ফ্লাইনাসের একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানাগেছে, চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৩১১ জন। তবে এখনো ৪০ হাজারের বেশি হজযাত্রী ভিসা পাননি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ পালিত হতে পারে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

প্রথম ফ্লাইটে সৌদি আরব গেলেন ৪১০ জন হজযাত্রী

আপডেটের সময়: ১০:৩৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪