Dhaka ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

টাকার অভাবে আটকে যেতে বসেছে এক সংগ্রামী কন্যার উচ্চশিক্ষা

print news

◼️মোহাম্মদ আইয়ুব–কক্সবাজার

পাহাড়ের উঁচুনিচু পথ পেরিয়ে এগিয়েছে ছাইনুমে মারমার জীবন। লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ভাজাপাড়া গ্রামে জন্ম নেওয়া এই তরুণী আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হলেও অর্থনৈতিক সংকটে তার সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।

ছাইনুমে মারমার বেড়ে ওঠা একেবারেই সংগ্রামের মধ্যে। দিনমজুর বাবা-মায়ের সন্তান ছাইনুমে ছোটবেলা থেকেই লেখাপড়ায় দারুণ মনোযোগী ছিলেন। ২০২২ সালে হারবাং শাক্যমুনি উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ অর্জনের পর ২০২৪ সালে বান্দরবান সরকারি মহিলা কলেজ থেকেও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।

তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেন তিনি। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেয়েও অবশেষে স্বপ্নের বিষয় ‘আইন’ পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু এখন সে স্বপ্ন টিকিয়ে রাখাই হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ।

ছাইনুমে বলেন,

“আমি যদি এই পথ শেষ করতে পারি, তাহলে পাহাড়ের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করতে চাই।

তার পরিবারের বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। বাবা-মা দিনমজুর হিসেবে কাজ করেন। বড় ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়ছেন। ছোট বোন পড়াশোনা বন্ধ করে দিয়েছে অভাবের কারণে। পরিবারে নেই কোনো স্থায়ী আয়ের উৎস।

স্থানীয় ওয়ার্ড মেম্বার কামাল হাসান বলেন,

“মেয়েটি ছোটকাল থেকেই অত্যন্ত মেধাবী। যদি সামান্য সহায়তা পায়, অনেক বড় কিছু করে দেখাতে পারবে।

ছাইনুমের স্বপ্ন থেমে যেতে বসেছে শুধুমাত্র টাকার অভাবে। এই মুহূর্তে আপনার সহায়তাই তার স্বপ্নের পথকে চালিয়ে নেওয়ার আশার আলো হতে পারে।

সাহায্য পাঠানোর তথ্য

নগদ/বিকাশ: 01301662389 (উবাথোয়াই মারমা)

সোনালী ব্যাংক: 4620101007050

অগ্রণী ব্যাংক: 0200023249544

পাহাড়ের মেয়ে ছাইনুমে মারমার স্বপ্ন যেন থেমে না যায় অভাবে। আগুনজ্বলা এই সংগ্রামীর পাশে দাঁড়ানো মানেই একটি প্রজন্মকে আলোর পথ দেখানো। আজই এগিয়ে আসুন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

টাকার অভাবে আটকে যেতে বসেছে এক সংগ্রামী কন্যার উচ্চশিক্ষা

আপডেটের সময়: ০২:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫