Dhaka ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত সুনামগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যুবক আটক বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি হওয়া R15 মোটরসাইকেল কুড়িগ্রাম ও রংপুরে অভিযান চালিয়ে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১

হঠাৎ বদলে গেল ফোনের ডায়ালপ্যাড;এর পিছনে রহস্য কী?

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৪৩৬ সময় দেখুন
print news

◼️তথ্য ও প্রযুক্তি ডেস্ক

সম্প্রতি অনেক ব্যবহারকারী লক্ষ্য করেছেন, তাদের ফোনের ডায়ালপ্যাডের আকৃতি ও ইন্টারফেস হঠাৎ করেই পরিবর্তিত হয়ে গেছে। অনেকের কাছে বিষয়টি রহস্যজনক মনে হলেও আসলে এটি গুগলের নতুন আপডেটের ফলাফল।

গুগল তাদের নিজস্ব ‘ফোন’ অ্যাপে নতুন ডিজাইন যুক্ত করেছে। এতে ব্যবহার করা হয়েছে আধুনিক Material 3 Expressive ডিজাইন ল্যাঙ্গুয়েজ। ফলে ডায়ালপ্যাডের বাটনগুলো আগের তুলনায় আরও বড়, গোলাকার ও আকর্ষণীয় হয়ে উঠেছে।

শুধু ডায়ালপ্যাডের চেহারাই নয়, কল রিসিভ ও রিজেক্ট করার ধরণেও পরিবর্তন এসেছে। আগে যেখানে কল ধরতে ওপরের দিকে সোয়াইপ করতে হতো, এখন বেশিরভাগ ডিভাইসে ডান বা বাম দিকে সোয়াইপ করে সহজেই কল ধরা বা কেটে দেওয়া যাচ্ছে। কিছু ফোনে আবার বাটন ট্যাপ করেও কল রিসিভ করার সুযোগ রাখা হয়েছে।

এছাড়া কল হিস্ট্রি দেখার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। একই নাম্বার থেকে একাধিকবার কল এলে আগে সেগুলোকে একটি গ্রুপে দেখানো হতো। কিন্তু নতুন আপডেটে প্রতিটি কল আলাদাভাবে সময় অনুযায়ী প্রদর্শিত হচ্ছে।

তবে এই পরিবর্তন সব ব্যবহারকারীর কাছে একসাথে পৌঁছায় না। গুগল ধাপে ধাপে আপডেট রোলআউট করে থাকে। ফলে কারও ফোনে পরিবর্তন আগে দেখা যায়, আবার কারও ক্ষেত্রে পরে আসে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিবর্তন কোনো সমস্যা নয়, বরং এটি ব্যবহারকারীর কলিং অভিজ্ঞতাকে আরও সহজ ও আধুনিক করার একটি উদ্যোগ। ফলে হঠাৎ ডায়ালপ্যাড বদলে যাওয়ার পিছনে আসল রহস্য হলো গুগলের এই নতুন আপডেট।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

হঠাৎ বদলে গেল ফোনের ডায়ালপ্যাড;এর পিছনে রহস্য কী?

আপডেটের সময়: ১০:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫