Dhaka ০৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

এবার খেলা বাদ ফাটাফাটি শামীম ওসমান

  • মোঃলিটন চৌধুরী
  • আপডেটের সময়: ০৬:৪৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • ৫১৮ সময় দেখুন
print news

নিজস্ব প্রতিবেদক: এবার খেলা বাদ, ফাটাফাটি,শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমান বলেছেন, কাফনের কাপড় মাথায় বেঁধে নেমেছি এবার। মৃত্যুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। এ দেশ আপনার আমার। দেশের জন্য আপনার আমার বাবা-মা রক্ত দিয়েছেন। আমরা আর বলব না খেলা হবে, ফাটাফাটি হবে এবার। সোনারগাঁ থেকে আমরা দেখাবো ফাটাফাটি কাকে বলে।

আগামী ১৩ অক্টোবর সোনারগাঁয়ের কাঁচপুওে আওয়ামীলীগের জনসমাবেশ সফল করতে বুধবার (১১ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমি চিঠি লিখে বলেছিলাম আমাকে মনোনয়ন দিয়েন না। কারণ আমি এমপি না হলে কিছু হবে না। কিন্তু শেখ হাসিনা না এলে দেশ ধ্বংস হয়ে যাবে। এটা বড় যুদ্ধ। সারারাত ঘুমাই না, আমি সব খবর পাই। আমি জানি ওরা কোনো দিক দিয়ে এগোচ্ছে আর ওরাও জানে আমি কোনো দিক দিয়ে এগোচ্ছি।

তিনি বলেন, পূজার পরে একটা থাবা দেবো নারায়ণগঞ্জ থেকে, এক থাবায় ঢাকা শহর খালি করে দেবো। ঝড়ের সামনে দাঁড়িয়ে আমাদের বলতে হবে যে আমরা তাদের চেয়ে বড় ঝড়। মরণ কামড় আসবে পূজার মধ্যে ও পরে। ১০-১২ দিনে দেশকে এমন জায়গায় নিয়ে যেতে চেষ্টা করবে ওরা, কিন্তু পারবে না। কারণ শয়তান কখনও মানুষের সঙ্গে পারে না।

তিনি আরও বলেন, কারও জন্য কিছু চাওয়ার দরকার নেই। শেখ হাসিনার জন্য চান। সারা বাংলাদেশে কার কী আমলনামা সেটা তিনি জানেন। শেখ হাসিনা আমার মা। সেদিন সব রেকর্ড ভেঙে আপনারা জমায়েত হবেন এবং জনসভা করেই কেউ ভাববেন না দায়িত্ব শেষ। প্রতিটি পূজা মণ্ডপে আমাদের ছেলেরা যেন থাকে। যাতে সেখানে কেউ কোনো ঘটনা ঘটাতে না পারে।

সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামছুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল, নারায়ণগঞ্জ জেলা পরিষদেও চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি চন্দনশীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগেগর সাধারণ সম্পাদক কায়সার হাসনাত প্রমুখ।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

এবার খেলা বাদ ফাটাফাটি শামীম ওসমান

আপডেটের সময়: ০৬:৪৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩