Dhaka ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত সুনামগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যুবক আটক বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি হওয়া R15 মোটরসাইকেল কুড়িগ্রাম ও রংপুরে অভিযান চালিয়ে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন

নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা

63 / 100 SEO Score
print news

নরসিংদী সদর উপজেলার ঐতিহ্যবাহী মাধবদী হাটে অবৈধ কারেন্ট ও রিং জালের বিরুদ্ধে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করার পাশাপাশি তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (২৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, মাধবদী হাটের খোলা মাঠে প্রকাশ্যে অবৈধ কারেন্ট ও রিং জালের ক্রয়-বিক্রয় ও মজুদ চলছে—এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অনেক ব্যবসায়ী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট আইনে তাদের কাছ থেকে মোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে জব্দকৃত আনুমানিক দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের অবৈধ জালগুলো নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫ নম্বর রোড সংলগ্ন খোলা স্থানে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়। মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষার্থে এ ধরনের অবৈধ জালের ব্যবহার রোধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলার নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোড় খালিদ হোসেন শিমুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান।

অভিযানে উপজেলা মৎস্য অফিস, র‍্যাব, মাধবদী থানা পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জেলা প্রশাসন জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ কারেন্ট ও রিং জালের উৎপাদন, মজুদ, বিপণন ও ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর ও ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা

নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা

আপডেটের সময়: ০৪:৩৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬