Dhaka ০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত সুনামগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যুবক আটক বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি হওয়া R15 মোটরসাইকেল কুড়িগ্রাম ও রংপুরে অভিযান চালিয়ে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার

কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার

50 / 100 SEO Score
print news

রাজধানীর কাফরুল থানা এলাকায় যুবদল কর্মী মো. ইউসুফ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ ও কাফরুল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো— মো. নাহিদ হাসান (২১), মো. শাফিন আহমেদ (২২), মো. জিয়ারুল মোল্লা (৩৯), মো. আলী হোসেন (৪৫), মো. জিহাদ মোল্লা (৩০), মো. মাসুম বিল্লাহ (২৮) এবং মো. আবির হাওলাদার (২৫)।

ডিবি সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই রাত সোয়া ১১টার দিকে কাফরুলের ওপেক্স গার্মেন্টসের দক্ষিণ পাশে লিংক রোডের মাথায় অস্ত্রধারীদের গুলিতে যুবদল কর্মী মো. ইউসুফ নিহত এবং সবজি বিক্রেতা নালাম সরদার ও মো. মনির হোসেন আহত হন। এ ঘটনায় নিহত ইউসুফের ভাই বাদী হয়ে কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে জানা যায়, প্রতিপক্ষ হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে পেশাদার খুনিদের ভাড়া করা হয়েছিল। ঘটনার দিন টার্গেটের উদ্দেশ্যে গুলি ছোড়া হলে তা ইউসুফের বুকে লেগে তার মৃত্যু হয়। অভিযান চালিয়ে ঢাকা, মাগুরা, যশোর ও শরীয়তপুর থেকে আসামিদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার

আপডেটের সময়: ০১:৩৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬