Dhaka ১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাকের নাম ভাঙিয়ে ঋণ দেওয়ার নামে প্রতারণা, আটক ১ বগুড়ার শিবগঞ্জে ১৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বগুড়ার কাহালুতে চাঞ্চল্যকর দাদা-শ্বশুর হত্যা মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার বিএমডিসি নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিক্ষোভ দিনাজপুর-২ আসনে শিক্ষা খাতে ৬ কোটির বরাদ্দ মাদক ও ধূমপানমুক্ত সমাজ গড়তে ডাব্লুএসএফসির কর্মপরিকল্পনা গ্রহণ বাবার বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: রহস্য ঘিরে চাঞ্চল্য কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার ভাঙন ও বন্যা কবলিতদের পাশে প্রশাসন ট্রেনে কাটা পড়া তরুণের পরিবারের পাশে প্রশাসন

নরসিংদীতে নদী বাংলা কনস্ট্রাকশনের ‘দক্ষিণের হাওয়া’ প্রকল্পের উদ্বোধন

আল আমিন–নরসিংদী◼️

নরসিংদী শহরের প্রাণকেন্দ্র ২ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মন্দী খালপাড় এলাকায় নদী বাংলা কনস্ট্রাকশনের নতুন আবাসন প্রকল্প ‘দক্ষিণের হাওয়া’র আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবেদ টেক্সটাইল প্রসেসিং মিলস লিমিটেড, ঘোড়াদিয়া, নরসিংদীর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান মনির।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক, নদী বাংলা গ্রুপের অন্যান্য পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ফ্ল্যাট ক্রেতাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান মনজুর এলাহী বলেন, “সঠিকভাবে ও নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করাই আমাদের অঙ্গীকার। আমরা শুধু আবাসন নয়, একটিকে পরিপূর্ণ বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।”

উল্লেখ্য, নদী বাংলা কনস্ট্রাকশন ইতিপূর্বে নরসিংদীতে একাধিক আবাসন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে। ‘দক্ষিণের হাওয়া’ প্রকল্পটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি বহুতল ভবন প্রকল্প হিসেবে গড়ে তোলা হবে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা নদী বাংলা কনস্ট্রাকশনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এর আগের প্রকল্পগুলোর মান ও সময়মতো কাজ সম্পন্ন হওয়ায় নতুন প্রকল্পেও তাদের আস্থা বেড়েছে।

এ ধরণের মানসম্মত আবাসন প্রকল্প নরসিংদী শহরের আধুনিকায়নে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম

নরসিংদীতে নদী বাংলা কনস্ট্রাকশনের ‘দক্ষিণের হাওয়া’ প্রকল্পের উদ্বোধন

আপডেটের সময়: ১১:১৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫