Dhaka ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবিতে রবিউল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

print news

মোঃ আমজাদ হোসেন,স্টাফ রিপোর্টার: জয়পুরহাটের পাঁচবিবিতে রবিউল ইসলাম(৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার রুপালী সিনেমা হলের দক্ষিণে (মাস্টারপাড়া) একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি কয়েক দিন আগের হওয়ায় নর্দমা ও আকাশের জমানো পানিতে পড়ে থাকায় পঁচন ধরেছে।
রবিউল ইসলাম বগুড়ার আদমদিঘী উপজেলার নশরতপুর গ্রামের কাজীতুল্লাহ শেখের ছেলে। সে দীর্ঘ ১৫/১৬ বছর পূর্বে পাঁচবিবি উপজেলার রুপালী সিনেমা হল সংলগ্ন মাস্টারপাড়া গ্রামের সুরুজ আলীর মেয়ে সুলাতানাকে বিয়ে করে এখানেই বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্বানীয়রা জানায়, সোমবার সিনেমা হল সংলগ্ন দক্ষিনে কলা বাগানের পাশে একটি দ্বিতল ভবনে রাজমিস্ত্রীরা কাজ করতে থাকে। রাজমিস্ত্রীর এক শ্রমিক দুপুরে ঐ বাড়ীর ছাদে উঠে নিচের দিকে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে মর্গে পাঠায়।
রবিউল মাছের পোনা ব্যবসার পাশাপাশি পাখীর ছানা ( বাচ্চা) ধরার নেশা ছিল। বাড়ীর পাশে নারিকেল গাছে পাখির ছানা ধরতে গিয়ে অসাবধানতা বশত পড়ে গিয়ে এ দূর্ঘটনায় তার মৃতবরণ হতে পারে বলে স্থানীরা ধারনা করছেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

পাঁচবিবিতে রবিউল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৬:০১:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩