Dhaka ০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ফিলিস্তিনিদের খাদ্য ও চিকিৎসা প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহণে জাতিসংঘ ও বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে-জামায়াতের বিবৃতি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ৪৭২ সময় দেখুন
print news

মোঃ আইয়ুব আলী,বিশেষ প্রতিনিধিঃ ফিলিস্তিনের একটি হাসপাতালে বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় রোগী, শিশু ও নার্সহ পাঁচ শতাধিক লোক নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের পক্ষে দাঁড়ানোর আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১৮ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “১৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের একটি হাসপাতালে বর্বর ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় পাঁচ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইতোপূর্বে হাসপাতালের বোমা নিক্ষেপ করে এত বেশি রোগী নিহত হওয়ার ঘটনা আমাদের জানা নেই। সারা বিশ্ব এই ঘটনায় স্তম্ভিত। সেখানে আহত হয়েছেন আরও কয়েক হাজার নিরীহ মানুষ। সেখানকার একটি স্কুলেও বাড়ি-ঘর ছেড়ে আসা কয়েক হাজার লোক আশ্রয় নিয়েছিল। সেখানেও আক্রমণ করা হয়েছে। এমনকি তাদের হাত থেকে অসহায় নারী-শিশু-বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। আমরা দখলদার ইসরায়েলি বাহিনীর এই কাপুরুষোচিত বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, দখলদার ইসরায়েলি বাহিনী অত্যন্ত নির্লজ্জভাবে একটি হাসপাতালকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। এ হামলার মাধ্যমে তারা মূলত যুদ্ধের সমস্ত আন্তর্জাতিক আইন সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে। এটি মানবতার প্রতি জঘন্য বিশ্বাসঘাতকতা, গণহত্যামূলক সন্ত্রাসবাদ ও মারাত্মক মানবতাবিরোধী ঘৃণ্য অপরাধ।

অবিলম্বে স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের ওপর হামলা বন্ধ, ফিলিস্তিনি সমস্যার স্থায়ী সমাধান এবং আক্রান্ত ফিলিস্তিনি জনগণকে দ্রুত খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় চিকিৎসার সহায়তা প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা জাতিসংঘ, ওআইসি, আন্তর্জাতিক বিশ্ব ও বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে মজলুম ফিলিস্তিন ও গাজাবাসীদের পাশে সারা দুনিয়ার মানবতাবাদী সকল সংগঠন ও রাষ্ট্রসমূহকে সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

ফিলিস্তিনের মহান স্বাধীনতা আন্দোলনে যারা অকাতরে জীবন দিচ্ছেন আমরা মহান আল্লাহ তাআলার কাছে তাদের শাহাদাতের কবুলিয়াত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি, আমীন। সেই সাথে আহতদের এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ

ফিলিস্তিনিদের খাদ্য ও চিকিৎসা প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহণে জাতিসংঘ ও বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে-জামায়াতের বিবৃতি

আপডেটের সময়: ০৫:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩