Dhaka ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাকের নাম ভাঙিয়ে ঋণ দেওয়ার নামে প্রতারণা, আটক ১ বগুড়ার শিবগঞ্জে ১৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বগুড়ার কাহালুতে চাঞ্চল্যকর দাদা-শ্বশুর হত্যা মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার বিএমডিসি নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিক্ষোভ দিনাজপুর-২ আসনে শিক্ষা খাতে ৬ কোটির বরাদ্দ মাদক ও ধূমপানমুক্ত সমাজ গড়তে ডাব্লুএসএফসির কর্মপরিকল্পনা গ্রহণ বাবার বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: রহস্য ঘিরে চাঞ্চল্য কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার ভাঙন ও বন্যা কবলিতদের পাশে প্রশাসন ট্রেনে কাটা পড়া তরুণের পরিবারের পাশে প্রশাসন

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধে রাষ্ট্র সংঘের হস্তক্ষেপ চাইল ভারতীয় সংগঠন

সুজন চক্রবর্তী⬛ভারত প্রতিনিধি:

বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর চলমান নির্যাতন ও ধর্মীয় নিপীড়ন বন্ধে রাষ্ট্র সংঘের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক সামাজিক সংগঠন ‘ড. শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ’।

সংগঠনের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক হারাণ দে এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শুক্রবার (২৭ জুন) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি ইমেইল পাঠান। ইমেইলে তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ক্রমবর্ধমান চিত্র তুলে ধরে তা বন্ধে রাষ্ট্র সংঘকে সম্পৃক্ত করার আহ্বান জানান।

ইমেইলে পরিষদ সভাপতি উল্লেখ করেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের মাত্রা প্রতিনিয়ত বেড়েই চলেছে। দেশের বর্তমান সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রশাসন হিন্দু নির্যাতন রোধে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।

এই পরিস্থিতিতে ভারত সরকারের উচিত রাষ্ট্র সংঘের হস্তক্ষেপ কামনা করে আন্তর্জাতিক পর্যায়ে শক্ত অবস্থান নেওয়া। যাতে করে বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত হিন্দু জনগোষ্ঠী, তাদের নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে নিরাপদে বসবাস করতে পারে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই সোচ্চার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। রাষ্ট্রসংঘসহ বিশ্বনেতৃবৃন্দকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় তারা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধে রাষ্ট্র সংঘের হস্তক্ষেপ চাইল ভারতীয় সংগঠন

আপডেটের সময়: ০৭:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫