Dhaka ০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ১ তেজগাঁও পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে ৬৫ জন গ্রেফতার ৫০ পিস ইয়াবাসহ নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি সদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় সুনামগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় মাদকসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ব্রাহ্মণবাড়িয়ায় জেলার শ্রেষ্ঠ ওসি বিজয়নগরের আহসান উল্লাহ, শ্রেষ্ঠ এসআই মাহবুবুল অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে ঐক্যবদ্ধ কাজের আহ্বান, পুলিশ-জনগণের মতবিনিময় রাজধানীর মুগদা থানায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২২

ঘুমন্ত মাকে ইট দিয়ে থেঁতলে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক

print news

সুজন চক্রবর্তী– ভারত◼️

জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে মা-ছেলের সম্পর্কের করুণ পরিণতি। মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় এক বৃদ্ধাকে ইট দিয়ে মাথায় আঘাত করে খুন করার অভিযোগ উঠেছে তার নিজের ছেলের বিরুদ্ধে। শনিবার (৫ জুলাই) রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃতার নাম আরমানি বিবি (৭০)। অভিযুক্ত ছেলে মংলু শেখ বর্তমানে পলাতক। ঘটনার পর থেকেই পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে পড়েন বৃদ্ধা। তখনই বাইরে থেকে এসে মংলু ইট দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করেন। আঘাতে মাথা থেঁতলে যায়। গুরুতর অবস্থায় আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে মহেশাইল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আরমানি বিবির নামে কিছু জমি ছিল। সেই জমি ছেলের নামে লিখে দেওয়ার জন্য মংলু শেখ দীর্ঘদিন ধরে মায়ের ওপর চাপ সৃষ্টি করছিলেন। কিন্তু মা রাজি হননি। বরং ওই জমির কিছু অংশ মেয়েকে লিখে দেন। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন মংলু এবং দীর্ঘদিন ধরে চলে মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব।

এমনকি, বৃদ্ধার আবাস যোজনার টাকার ওপরও চোখ ছিল পলাতক ছেলের। জমির পাশাপাশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে সুতির থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে মর্মান্তিক এ ঘটনাকে ঘিরে শোক ও ক্ষোভে ভেঙে পড়েছেন এলাকাবাসী। দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার

ঘুমন্ত মাকে ইট দিয়ে থেঁতলে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক

আপডেটের সময়: ০৫:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫