Dhaka ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত সুনামগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় যুবক আটক বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি হওয়া R15 মোটরসাইকেল কুড়িগ্রাম ও রংপুরে অভিযান চালিয়ে উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন মাদকের অভিযোগে ‘আলোকিত লালমনিরহাট’ এর ৪ সদস্য বহিষ্কার ও কারাগারে নরসিংদীতে সাঁড়াশি অভিযান, ১৮ সন্ত্রাসী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ট্রাকের ধাক্কায় মেম্বার নিহত ও চেয়ারম্যানসহ আহত ২

  • আব্দুল ওয়াদুদ
  • আপডেটের সময়: ১০:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • ৩৬৩ সময় দেখুন
8 / 100 SEO Score
print news

আব্দুল ওয়াদুদ,পটুয়াখালী:পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য নিহত (মেম্বার) মনিন্দ্র চন্দ্র হাওলাদার (৫৫) নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার সিংবাড়ী মোড়ে বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া (৬৪) ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফকির (৩৫) গুরুতর আহত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের জানা যায়, ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া ও মনিন্দ্র মেম্বার ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেল্লালের হোটেলের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে মোটরসাইকেলে বসা নুরুজ্জামানের সাথে কথা বলছিল। এসময় হঠাৎ বরগুনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদেরকে ধাক্কা দিয়ে অপর পাশে বটগাছের সাথে ধাক্কা লেগে ধুমড়ে-মুচড়ে যায়। এতে চেয়ারম্যান সেলিম মিয়ার বাম পা-হাত ভেঙ্গে যায় এবং মনিন্দ্র মেম্বার ও নূরুজ্জামানের মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১২ টার দিকে ইউপি সদস্য মনিন্দ্র হাওলাদারের মৃত্যু হয়।

এব্যাপারে মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

মির্জাগঞ্জে ট্রাকের ধাক্কায় মেম্বার নিহত ও চেয়ারম্যানসহ আহত ২

আপডেটের সময়: ১০:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩