Dhaka ১২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাকের নাম ভাঙিয়ে ঋণ দেওয়ার নামে প্রতারণা, আটক ১ বগুড়ার শিবগঞ্জে ১৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বগুড়ার কাহালুতে চাঞ্চল্যকর দাদা-শ্বশুর হত্যা মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার বিএমডিসি নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিক্ষোভ দিনাজপুর-২ আসনে শিক্ষা খাতে ৬ কোটির বরাদ্দ মাদক ও ধূমপানমুক্ত সমাজ গড়তে ডাব্লুএসএফসির কর্মপরিকল্পনা গ্রহণ বাবার বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: রহস্য ঘিরে চাঞ্চল্য কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার ভাঙন ও বন্যা কবলিতদের পাশে প্রশাসন ট্রেনে কাটা পড়া তরুণের পরিবারের পাশে প্রশাসন

যাত্রাবাড়ীতে পুলিশের পৃথক অভিযান: হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ পুড়িয়া হেরোইন ও ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) যাত্রাবাড়ীর মীর হাজীবাগ এবং মাতুয়াইল মেডিকেল এলাকায় এই অভিযানগুলো চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো: রনি (৩৮), নুরুল হাকিম (৪০) এবং মো: সিরাজ মিয়া (৫৭)।
যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটের দিকে থানার একটি চৌকস টিম মীর হাজীবাগ এলাকার মদিনা মেডিকেলের সামনে অভিযান পরিচালনা করে। এসময় ২৫ পুড়িয়া হেরোইনসহ মাদক কারবারি রনিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এর কিছু সময় পর, থানার অপর একটি টিম মাতুয়াইল মেডিকেল যাত্রী ছাউনির সামনে পৃথক আরেকটি অভিযান চালায়। সেখান থেকে ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি নুরুল হাকিম ও সিরাজ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
যাত্রাবাড়ী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আজ (বুধবার) আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম

যাত্রাবাড়ীতে পুলিশের পৃথক অভিযান: হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আপডেটের সময়: ০১:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬