Dhaka ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাকের নাম ভাঙিয়ে ঋণ দেওয়ার নামে প্রতারণা, আটক ১ বগুড়ার শিবগঞ্জে ১৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বগুড়ার কাহালুতে চাঞ্চল্যকর দাদা-শ্বশুর হত্যা মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার বিএমডিসি নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিক্ষোভ দিনাজপুর-২ আসনে শিক্ষা খাতে ৬ কোটির বরাদ্দ মাদক ও ধূমপানমুক্ত সমাজ গড়তে ডাব্লুএসএফসির কর্মপরিকল্পনা গ্রহণ বাবার বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: রহস্য ঘিরে চাঞ্চল্য কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার ভাঙন ও বন্যা কবলিতদের পাশে প্রশাসন ট্রেনে কাটা পড়া তরুণের পরিবারের পাশে প্রশাসন

রৌমারীতে জামায়াতের ৩ কর্মী গ্রেফতার

লিটন সরকার,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে নাশকতার অভিযোগে জামায়াতের ৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কোনাচিপাড়া এলাকার রৌমারী-টাকা মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। নাশকতার অভিযোগে রৌমারী থানায় ২৩জনের নাম উল্লেখসহ মোট ৫৩ জন জামায়াত-বিএনপির নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জামায়াতকর্মী শফিকুল ইসলাম (২৯) উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের চর ইটালুকান্দা এলাকার আবুল হোসেনের ছেলে, শাহাদাত হোসেন (৩৫) রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের সবুজ পাড়া এলাকার মৃত সৈয়দ জামান মন্ডলের ছেলে ও ফরিদুল ইসলাম ( ৩২) চরশৌলমারী ইউনিয়নের নামাজের চর এলাকার মীর আলী আকবরের ছেলে।
রৌমারী থানার ওসি রূপ কুমার সরকার বলেন, মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কোনাচিপাড়া এলাকার জামে মসজিদের সামনে রৌমারী-ঢাকামহাসড়কে একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিল জামায়াতের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে জামায়াতের ৩জন সক্রীয়কর্মীকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, বুধবার সকালে তাদের কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে। এছাড়াও নাশকতার অভিযোগে রৌমারী থানায় জামায়াত-বিএনপির ২৩জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫-৩০ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁও-২ আসনে ৪৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ, আমার নাম ভাঙিয়ে ছাড় নেই: এমপি ডা. সালাম

রৌমারীতে জামায়াতের ৩ কর্মী গ্রেফতার

আপডেটের সময়: ০৮:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩