Dhaka ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে পাঁচ ডাকাত সদস্য গ্রেফতার

  • লিটন চৌধুরী
  • আপডেটের সময়: ০৫:২০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • ৪১৫ সময় দেখুন

মোঃ লিটন চৌধুরী,সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র কাটার, সুইস গিয়ার, চাকু, রশি, লোহার রড ও লাঠি উদ্ধার করা হয়।

সোমবার রাতে উপজেলার মিজমিজি পাইনাদী ধনুহাজীস্থ লতিফ মাদবরের বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ার হোসেন (৪০), জসিম মিয়া (৩৫), জুয়েল মিয়া (২১), ফরহাদ হোসেন (৩৮) ও কামাল মিয়া।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, একদল ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পাওয়া মাত্রই আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এরা সক্রিয় ডাকাত দলের সদস্য। তাদের আদালতে পাঠানো হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে পাঁচ ডাকাত সদস্য গ্রেফতার

আপডেটের সময়: ০৫:২০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩