Dhaka ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরতাল-অবরোধে পর্যটকশূন্য সুন্দরবন

  • সুমন
  • আপডেটের সময়: ০৪:০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ৪৭৪ সময় দেখুন
print news

সুমন,মোংলা থানা সংবাদদাতা:শীতকাল মানেই পর্যটন মৌসুম শুরু । এ সময় বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলো লোকে লোকারণ্য হওয়ার কথা। তাদের পেয়ে ব্যবসায়ীরাও উজ্জীবিত থাকেন। সেখানে রাজনীতির অস্থিতিশীল পরিস্থিতিতে লোকসানের মুখে পড়েছে পর্যটন খাত।দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি মৌসুমে প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবন। প্রতি বছর এ সময় দেশ-বিদেশের নানা বয়সী পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে সুন্দরবন।

বিএনপি-জামায়াতের হরতাল, টানা অবরোধ ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে ভরা মৌসুমেও প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে ‘বিশ্ব ঐতিহ্য’ সুন্দরবন। হাতেগোনা কয়েকজন স্থানীয় এবং আশপাশের জেলার দর্শনার্থী এলেও তা একেবারে সামান্য। গেলো মহাসমাবেশ, হরতাল আর তিনদিনের অবরোধ আতঙ্কে সুন্দরবনে পর্যটক নেই বললেই চলে। ফলে লোকসান গুনছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সুন্দরবনে ভ্রমণের লঞ্চ ও জাহাজে বুকিং দিয়েও বাতিল করে দিয়েছেন পর্যটকরা।

মৌসুমের শুরুতেই এভাবে পর্যটকশূন্য হয়ে পড়ায় হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি-জামায়াতে অবরোধে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সুন্দরবনের পর্যটন শিল্প। পর্যটক না থাকায় সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন সদস্য এমাদুল বলেন, প্রতিবছর এই দিনগুলোতে হাজার হাজার পর্যটকদের ভিড়ে সুন্দরবনের করমজল, হাড়বাড়িয়া, কটকা, কচিখালী, ত্রিকোন আইল্যান্ড, টাইগার পয়েন্ট, দুবলা, হিরণ পয়েন্ট, নীলকমল অভয়ারণ্য এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হতো। বন বিভাগ, মোংলা বন্দরের রেস্ট হাউস, সুন্দরবন অভ্যন্তরের ৫টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও ট্যুরিস্ট জলযানগুলো এ মৌসুমে পর্যটকদের ভিড়ে মুখর থাকত। কিন্তু টানা অবরোধের কারণে এসব স্পটে এখন পর্যটকদের দেখা মিলছে না। সুন্দরবনে যাওয়ার জন্য যারা আগাম যারা বুকিং দিয়েছিলেন তাও তারা বাতিল করেছেন। এতে ট্যুর অপারেটর ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে।

করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির বলেন, হরতাল- অবরোধের কারণে ভরা মৌসুমেও প্রায় পর্যটক শূণ্য হয়ে পড়েছে সুন্দরবনের করমজল।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

হরতাল-অবরোধে পর্যটকশূন্য সুন্দরবন

আপডেটের সময়: ০৪:০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩